Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ৪:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশালে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
২৭ September ২০২৬ Sunday ১২:৪২:১৬ AM
Print this E-mail this

বরিশালে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপাশা পোস্ট অফিস বাজারে একটি বন্ধ দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, চাঁদপাশা পোস্ট অফিস বাজারে দুলাল মোল্লার বন্ধ দোকানের সামনে লাল কসটেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখেন তাঁরা। দেখতে ককটেলের মতো হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।তবে সেটি আদৌ ককটেল বা কোনো ধরনের বিস্ফোরক কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা বস্তুটি ককটেল কি না, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

বস্তুটি সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com