Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ৪:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি: আওয়ামী তৎপরতার আগাম তথ্য পান না গোয়েন্দারা
২৬ September ২০২৬ Saturday ১:১০:১৪ PM
Print this E-mail this

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি: আওয়ামী তৎপরতার আগাম তথ্য পান না গোয়েন্দারা


বিশেষ প্রতিনিধি:

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও আকস্মিক তৎপরতার আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ সম্প্রতি নানা আলোচনার জন্ম দিয়েছে। তারা আগাম খবর পাচ্ছেন না বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা। তাদের মধ্যে সমন্বয়েরও অভাব রয়েছে। এতে দলটির কর্মসূচি শেষ হলে পুলিশের দৌড়ঝাঁপ শুরু হচ্ছে। অস্বস্তি বাড়ছে পুলিশের মাঠ প্রশাসনে। চাপে পড়ছেন তারা। তবে গোয়েন্দা তথ্য না পাওয়ার বিষয়টি মানতে নারাজ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি-তথ্য কিছু না কিছু পাওয়াই যায়। তা না হলে এত দিনে নগরে অনেক নাশকতা ঘটত। তবে ঝটিকা মিছিল হওয়ায় অনেক সময় সঠিক খবর পাওয়া মুশকিল হয়ে পড়েছে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে বরিশালে আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে। শুরুর দিকে খুব ভোরে ঝটিকা মিছিল হতো। পরে দলীয় ও জাতীয় কিছু দিবসে বিক্ষোভসহ কর্মসূচি পালন করেছে তারা। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে নগরীর প্রধান সড়কে মিছিল হয়। 

অভিযোগ উঠেছে, সম্প্রতি দলটির নেতাকর্মীরা ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে। গত ৬ আগস্ট বিএমপির কমিশনার হিসাবে যোগ দিয়েছেন আবু রায়হান মোহাম্মদ সালেহ। এর ঠিক পাঁচদিনের মাথায় বরিশালের আদালত প্রাঙ্গণে ঘটে ককটেল বিস্ফোরণ। ২৩ সেপ্টেম্বর ককটেল বিস্ফোরণ হয় নগরীতে ডিআইজি অফিস-সংলগ্ন মহাসড়কে। ১৫ থেকে ১৮ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করে ককটেলটির বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের তথ্য না পাওয়ার অভিযোগ উঠেছে। তারা দলটির তৎপরতার আগাম তথ্য মাঠ প্রশাসনকে দিতে পারেনি। পরিচয় না প্রকাশের শর্তে থানায় কর্মরত বিএমপির একাধিক কর্মকর্তা বলেন, ছোটখাটো নানা বিষয়ে খবর মিললেও কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতার আগাম তথ্য প্রায় আমরা পাই না। এমনিতেই মামলার তদন্ত আর নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার চাপ রয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতার খবর আগেভাগে না পাওয়ায় জটিলতায় পড়তে হয়। সবচেড়ে বড় সমস্যা হচ্ছে-এ রকম ঘটনা ঘটলে এর সবটুকু চাপ এসে পড়ে আমাদের ওপর। কৈফিয়ত দেওয়া থেকে শুরু করে শাস্তির মুখোমুখি পর্যন্ত হই আমরা। অথচ আগাম গোয়েন্দা তথ্য পেলে এসব কর্মসূচি ঠেকিয়ে দেওয়া সহজ হতো।

এ ছাড়া বিএমপির সদর দপ্তরসহ গোয়েন্দা দপ্তরগুলোর মধ্যে কার্যক্রমের সমন্বয়েরও অভাব রয়েছে। পরিচয় না প্রকাশের শর্তে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নানা বিষয়ে নিয়মিত যোগাযোগ হয় আমাদের। তবে কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতার বিষয়ে আমাদেরকে গোয়েন্দা তথ্য দেওয়া হয় না। 

এ বিষয়ে বিএমপি কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, গোয়েন্দা তথ্য পাওয়া যায় না, এটি ঠিক নয়। তথ্য পাওয়া যায় বলেই গত দুই মাসের মধ্যে নগরীর কেন্দ্রে মাত্র একটি অপতৎপরতা চালাতে পেরেছে তারা। সর্বশেষ যে ঘটনা, সেটিও তো নগরের বাইরে। পুলিশের তৎপরতা, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি ও নিয়মিত টহলের কারণে নগরীর অভ্যন্তরে এখন আর ভিড়তে পারছে না তারা। তাছাড়া তারা মূলত ঝটিকা মিছিল করছে। তদন্তে দেখা গেছে, বাইরের উপজেলা ও ইউনিয়ন থেকে লোক এনে এরকম দু-একটি অপতৎপরতা করছে তারা। খুব বেশি লোক এর সঙ্গে জড়িত না থাকায় দু-একটি ঘটনা হয়তো জানার বাইরে থাকে। বাকি সবগুলোর খবর পেয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয় বলেই তাদের তৎপরতা কমে এসেছে। 

আরেক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, চলতি মাসে এ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দলের এসব অপতৎপরতার সঙ্গে জড়িত ৭০ থেকে ৭২ জনকে আমরা গ্রেফতার করেছি। নিয়মিত অভিযান অব্যাহত আছে। আশা করি, ভবিষ্যতে তারা এরকম আর অপতৎপরতা করার সাহস পাবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com