Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ৪:৫৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবার হাত-পা, রুটি মুখে তুলে দিল শিশুকন্যা
২৬ September ২০২৬ Saturday ৬:৪৪:৫৭ PM
Print this E-mail this

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবার হাত-পা, রুটি মুখে তুলে দিল শিশুকন্যা


অনলাইন নিউজ ডেস্ক:

চুরির অপরাধে বাবাকে খুটির সঙ্গে বেঁধে রাখে ব্যবসায়ীরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে শিশুকন্যা।চেষ্টা করে খুঁটির সঙ্গে বাধা বাবার হাত-পা খোলার। ব্যর্থ হয়ে সারা রাত অনাহারে কাটানো বাবার মুখে রুটি তুলে দেয় কন্যা। এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। 

জানা গেছে, গতকাল শুক্রবার গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পরে অনিক সরদার নামের এক যুবক। পরে স্থানীয়রা তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার শিশুকন্যা। এরপর সারা রাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে বেঁধে রাখা বাবাকে খাইয়ে দেয়।

স্থানীর এক যুবক সেই ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পরে মুহূর্তেই ভাইরাল হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, অনিক সরদার এলাকার ছিঁচকে চোর হিসেবে পরিচিত। চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে পরে তার অভিভাবকদের হাতে তারা তুলে দেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com