Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » হিরন-কামালের সামনেই সংঘর্ষ, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
১৫ June ২০১৩ Saturday ৩:০৪:১৮ PM
Print this E-mail this

হিরন-কামালের সামনেই সংঘর্ষ, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত


barisal-city-election বরিশাল সিটি নির্বাচনবরিশাল :: দুই মেয়র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের পর বরিশালের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এসময় ১৫ জুন শনিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত শওকত হোসেন হিরন এবং বিএনপি সমর্থিত আহসান হাবিব কামালের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির দুপুর ১টা ৪২ মিনিটে ভোট গ্রহণ স্থগিত করে দেন।

কামালের নির্বাচনী সমন্বয়কারী ও সংসদ সদস্য মজিবর রহমান সারোয়ার জানান, হিরনই আবুল হোসেনকে ঘুষি মেরেছেন। তার সমর্থকদের হামলায় সাবেক এমপি আবুল হোসেন ও বিএনপি নেতা মাহমুদ নজরুল আহত হয়েছেন।

আবুল হোসেনের বাঁ দিকে গাল থেকে রক্ত ঝরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল কবির সাংবাদিকদের বলেন, “দুই মেয়র প্রার্থীর উপস্থিতিতে কেন্দ্র চত্বরের মধ্যেই তাদের সমর্থকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমি ভোট গ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছি।”

হিরনের বিরুদ্ধে অভিযোগ নাকচ করে বিএম কলেজের সাবেক ভিপি বলরাম বলেন, হাতাহাতি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com