|
| | | | বন্ধ হয়ে যাওয়া গৌরনদীর দুটি ইরি ও বোরো ব্লক আবার চালু
বন্ধ হয়ে যাওয়া গৌরনদীর দুটি ইরি-বোরো ব্লক আবার চালু করা হয়েছে। এ অঞ্চলের লাঠিয়াল বাহিনীর লোকজন সশস্ত্র অবস্থায় জবর দখল করে বন্ধ করে দিয়েছিল বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর ও চর রমজানপুর এলাকার দুটি ইরি-বোরো ব্লক। এতে ব্লক দুটির কয়েকশ’ একর জমি অনাবাদী থাকার আশঙ্কা দেখা দেয়। দিশেহারা হয়ে পড়েন ব্লকের আওতাভুক্ত প্রায় দু’শতাধিক কৃষক পরিবার। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়া গৌরনদীর দুটি ইরি-বোরো ব্লক আবার চালু করা হয়েছে।
জানা যায়, সোমবার বিকেলে গৌরনদী পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহি অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম, পিপিএম ও উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সরেজমিনে উপস্থিত থেকে লাঠিয়াল বাহিনী কর্তৃক বন্ধ করে দেয়া ইরি-বোরো ব্লক দু’টির পানি সেচের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সকালে কালকিনি উপজেলার চরপালরদী গ্রামের লাঠিয়াল বাহিনীর নেতৃত্বদানকারী সিরাজ ঘরামী, সাইলু মোল্লা ও লিটন মোল্লার নেতৃত্বে তাদের ভাড়াটিয়া প্রায় দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রালারযোগে এসে গৌরনদীর চরদিয়াশুর ও চররমজানপুর গ্রামের দুটি ইরি-বোরো ব্লকের জমি দখল করার জন্য ব্লকের নির্মাণাধীন ড্রেন ভেঙ্গে ফেলে। যার ফলে সেচের কাজ বন্ধ হয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেয়া ব্লক পুনরায় চালু হওয়ায় ওই এলাকার কৃষক পরিবারের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
| |