Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৮:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » হরতাল পালনের আহ্বান খেলাফত মজলিসের
২১ September ২০১৪ Sunday ৮:২২:০২ PM
Print this E-mail this

হরতাল পালনের আহ্বান খেলাফত মজলিসের
সংবাদ বিজ্ঞপ্তি


বরিশাল সংবাদ মানচিত্রবিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে জাতীয় সংসদের হাতে নিয়ে বিচার বিভাগকে আওয়ামীলীগের দলীয় নিয়ন্ত্রনে নেয়ার প্রচেষ্টার প্রতিবাদে সোমবার ২০ দলীয় জোট আহুত সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হরতাল পালনের এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তারা যৌথ বিবৃতি দিয়ে বলেন- সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে সরকার দলীয় স্বার্থে বিচার বিভাগের স্বাধীনতার উপর আঘাত হেনেছে।

ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদের সংবিধান সংশোধনের কোন নৈতিক অধিকার নেই। অবিলম্বে পাশকৃত এ বিল বাতিল করতে হবে।

বিবৃতিতে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে সরকার বাঁধা সৃষ্টি করলে আরো কঠোর কর্মসূচি প্রদানেরর হুশিয়ারী উচ্চারণ করেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com