Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » সাংবাদিক মাইনুল হাসান ফাউন্ডেশন গঠন
১০ September ২০১৬ Saturday ১০:২৮:৫৫ PM
Print this E-mail this

সাংবাদিক মাইনুল হাসান ফাউন্ডেশন গঠন
সংবাদ বিজ্ঞপ্তি


 সাংবাদিক মাইনুল হাসান ফাউন্ডেশন গঠনবরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামালকে আহবায়ক করে ‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হক, আবিদ হোসেন বাবু, মু.ইসমাইল হোসেন নেগাবান, শাহীনা আজমীন,মুরাদ আহমেদ ও হুমায়ুন কবির।

‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’ গঠন উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে মেয়রের কার্যালয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র আহসান হাবিব কামাল।

মেয়র এ সময় বলেন, আমরা মাইনুল হাসানের মতো দৃঢ়চেতা ও সাহসী সাংবাদিক দেখতে চাই। সাংবাদিকতার অবক্ষয়ের এই সময়ে তাই তাকে স্মরণ করা অত্যন্ত জরুরী।

‘সাংবাদিক মাইনুল হাসান মেমোরিয়াল ফাউন্ডেশন’ সামাজিক কর্মকান্ডের পাশাপাশি সাংবাদিকদের নিয়েও কাজ করবে বলে জানান তিনি। সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হককে আহবায়ক করে চার সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ, প্রখ্যাত সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বরিশালে দৈনিক ইত্তেফাক, বিবিসি, রয়টার্স ও চ্যানেল আই-এ কর্মরত ছিলেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com