Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১০:৪৮ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ বিজ্ঞপ্তি » শুভেচ্ছা সফরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’
১৮ September ২০১৬ Sunday ৪:৩৫:১৭ PM
Print this E-mail this

শুভেচ্ছা সফরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’
সংবাদ বিজ্ঞপ্তি


শুভেচ্ছা সফরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’ শুভেচ্ছা সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয় ও সমুদ্র অভিযান আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভারত এবং শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

শুভেচ্ছা সফরটি মূলত নৌবাহিনীতে যোগদানকৃত নতুন কর্মকর্তা ও ক্যাডেটদের প্রশিক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হবে। জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে বিদায় জানায়।

এসময় সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, (ট্যাজ), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবীব, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসিসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১-২৫ সেপ্টেম্বর এবং ২৯-০৪ অক্টোবর পর্যন্ত শ্রীলংকার কলম্বো বন্দরে অবস্থান করবে।

এতে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে সর্বমোট ৫১১ জন সদস্য অংশগ্রহণ করছে। এদের মধ্যে ২৪ জন মহিলা কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন।

জাহাজ দুটির উক্ত প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানের উন্নয়ন ঘটবে এবং বাংলাদেশের সাথে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা যায়।

এছাড়া এ সফরের ফলে ভারত ও শ্রীলংকার সাথে নৌ-নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়াসহ আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধি হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ০৯ অক্টোবর ২০১৬ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com