Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১০:৪৮ PM
Barisal News
Latest News
Home » সংবাদ বিজ্ঞপ্তি » মহড়া শেষে ফিরেছে যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’
৯ October ২০১৬ Sunday ৫:২২:০৬ PM
Print this E-mail this

মহড়া শেষে ফিরেছে যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’
সংবাদ বিজ্ঞপ্তি


মহড়া শেষে ফিরেছে যুদ্ধজাহাজ ‘জয়’ ও ‘অভিযান’ভারত ও শ্রীলংকায় ২১ দিনের প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’।

আজ রোববার (০৯ অক্টোবর) দুপুরে যুদ্ধজাহাজ দুটি সফলভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পালন শেষে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছায়।

পরে প্রচলিত নিয়ম অনুযায়ী বাদ্য পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানানো হয়। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, (ট্যাজ), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ অন্যান্য নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজ দুটিতে গমনকারী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌ বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নৌবাহিনীর জাহাজ দুটি ৯৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা নিয়ে গত ২১ সেপ্টেম্বর ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ২৯ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দরে পৌঁছায়। প্রতিটি বন্দরে জাহাজ দুটি ৪ দিন অবস্থান করে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও প্রশিক্ষণ কর্মকান্ড পরিচালনা করে।

প্রশিক্ষণার্থী কর্মকর্তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থানরত ভারতীয় যুদ্ধজাহাজ ‘কারমুখ’ পরিদর্শন করে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর সদস্যরাও বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করে। এছাড়া প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকগণ দ্বীপপুঞ্জের ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শনসমূহ পরিদর্শন করেন।

পরবর্তিতে শ্রীলংকার উদ্দেশ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ত্যাগকালে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং এমপিএ’র সাথে নৌবাহিনী জাহাজ দুটির বিশেষ যৌথ সমুদ্র মহড়া অনুষ্ঠিত হয়। শ্রীলংকায় পৌছানোর পর জাহাজ দুটিকে শ্রীলংকা নৌবাহিনী স্বাগত জানায়।

পরে শ্রীলংকান নৌবাহিনী সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করে। পাশাপাশি প্রশিক্ষণার্থী কর্মকর্তারাও শ্রীলংকান নৌবাহিনী য্দ্ধুজাহাজ পরিদর্শন করে। এছাড়া প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকগণ রাজধানী কলম্বোসহ শ্রীলংকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শনসমূহ পরিদর্শন করেন।

ভারত ও শ্রীলংকায় বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজের মাধ্যমে পরিচালিত এধরনের প্রশিক্ষণ সফর বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরো জোড়দার করেছে। একইসাথে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়নেও কার্যকরী ভূমিকা পালন করে।

ভবিষ্যতে এই জাতীয় প্রশিক্ষণ সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, দেশ দুটি সফরের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুটি গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com