Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৩:২৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » মিডিয়া গ্যালারি » কালের কণ্ঠের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে সাংসদের মামলা
৮ May ২০১৮ Tuesday ১২:৫২:২৭ AM
Print this E-mail this

কালের কণ্ঠের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে সাংসদের মামলা
নিউজ ডেস্ক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রকালের কণ্ঠ পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন বরগুনার সংসদ সদস্য অ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সোমবার (৭ মে) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে অ্যাডভোকেট সুনাম দেবনাথ।

আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন মামলাটি গ্রহণ করে আসামিদের নামে সমন জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগ করা হয়, বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ধারার রাজনীতির সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধকালীন সংগঠক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন, এলাকার চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। একই সঙ্গে তার ছেলে সুনাম দেবনাথ একজন অ্যাডভোকেট ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

কিন্তু উপরোক্ত পত্রিকা কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন রাজনীতিবিদের মাধ্যমে প্ররোচিত হয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, প্রকাশক এবং ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ময়নাল হোসেন চৌধুরী পরিকল্পিতভাবে কালের কণ্ঠের ১১ মার্চ সংখ্যার ১ম পাতায় ছবিসহ ‘পারিবারিক লীগে শম্ভু ফুলে ফেঁপে’ শীর্ষক সংবাদ প্রকাশ করে।

এ সংবাদে তার পরিবারসহ উদ্দেশ্যমূলকভাবে তার ছেলে সুনাম দেনাথকে জড়ানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। ব্যাপক প্রচারের জন্য এই প্রতিবেদনে মুদ্রিত হাজার হাজার কপি ১৩ মার্চ বিনামূল্যে বিতরণ করা হয়। এ বিষয় বাদীপক্ষ প্রতিবাদ পাঠালে পত্রিকা কর্তৃপক্ষ যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।

বিবরণে আরও বলা হয়, সংবাদটি ছিল বক্রোক্তিমূলক ও মানহানিকর। এ ক্ষতি বাদীর বিবেচনায় ১০ কোটি টাকার সমতুল্য। এ বিষয় প্রতিবাদ ছাপানোর জন্য বিবাদীদের লিখিত ও ফোনের মাধ্যমে অনুরোধ করা হয়। কিন্তু বিবাদীরা তা যথাযথ গুরুত্ব না দিয়ে গুরুত্বহীনভাবে প্রকাশ করে। যার কারণে বিবাদী পক্ষের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন এমপি। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীল ।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com