Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৮:৩৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মিডিয়া গ্যালারি » সংবাদ শিরোনাম » ‘প্রেস-সাংবাদিক’ লেখা অপসারণের নির্দেশ
১২ May ২০১৮ Saturday ১১:১০:৪৭ PM
Print this E-mail this

‘প্রেস-সাংবাদিক’ লেখা অপসারণের নির্দেশ
নিউজ ডেস্ক


বরিশালে মোটর সাইকেলে ‘প্রেস-সাংবাদিক’ লেখা অপসারণের নির্দেশ

ছবি: প্রতিকী

সাংবাদিকের মোটর সাইকেলের নম্বর প্লেটে ‘প্রেস’ কিংবা ‘সাংবাদিক’ লেখা অপসারণের অনুরোধ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান।

আজ শনিবার (১২ মে) দুপুরে পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময় শেষে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ সপ্তাহের মধ্যে এই যৌথ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর পরিবর্তে গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে স্ব-স্ব প্রতিষ্ঠানের নামযুক্ত স্টিকার মোটর সাইকেলের সামনের অংশে লাগানোর অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদক সেবন, বিক্রি কিংবা অন্য কোনো ভাবে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু পুলিশ নয়, জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেবে না মেট্র্রোপলিটন পুলিশ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-কমিশনার গোলাম রউফ খান, মো. হাবিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ভূঁইঞা, উত্তম কুমার পাল, জাহাঙ্গীর মল্লিক, আবুল খায়ের, বিভিন্ন ইউনিটের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, বিভিন্ন থানা ও সংশ্লিষ্ট ইউনিটের পরিদর্শকগণ ছাড়াও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com