Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১১:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মিডিয়া গ্যালারি » বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল, সম্পাদক বাপ্পী
৩১ August ২০১৮ Friday ৬:২৩:২৪ PM
Print this E-mail this

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল, সম্পাদক বাপ্পী
মিডিয়া গ্যালারি ডেস্ক


বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল, সম্পাদক বাপ্পীআইসিটি এ্যক্ট’র ৫৭ ধারা বাতিল সহ ও অন্যান্য যে আইন/নীতিমালা সাংবাদপত্রের স্বাধীনতা তথা অবাধ তথ্য প্রবাহের সাথে সাংঘর্ষিক তা সংশোধন করে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার দাবী জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা ও বিকাশের স্বার্থে অবিলম্বে জাতীয়-আঞ্চলিক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া নির্বিশেষে সকল ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত সরকারি পে-স্কেলের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ ওয়েজবোর্ড ও জেলা শহরে এর পূর্নাঙ্গ বাস্তবায়নসহ সাংবাদিকদের জীবন মান উন্নয়ন, পেনশন ও উৎসব ভাতার প্রচলনের দাবী জানান্ োহয়।

সাংবাদিকদের নিপীড়ন ও নির্যাতন বন্ধসহ হলুদ সাংবাদিক প্রতিরোধে মিডিয়া মালিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করার আহবান জানানো হয়। একই সাথে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহ্বান জানানোহয়।

শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সভায় সস্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার।

বক্তব্য রাখেন, সাংবাদিক সুশান্ত ঘোষ, মিথুন সাহা, মাসুক কামাল, খালিদ সাইফুল্লাহ, রেহমান আনিস, মুশফিক সৌরভ, রবিউল ইসলাম রনি, এ এম জুয়েল, এস এ মিনার প্রমুখ।

পরে নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল সর্বসম্মতিক্রমে গঠিত কমিটি ঘোষনা করেন। ৯ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল বিশ^াস (চ্যানেল নাইন), সহ-সভাপতি কামরুল আহসান (দৈনিক বরিশাল সময়), সাধারণ সম্পাদক- বাপ্পী মজুমদার (দৈনিক প্রতিদিনের সংবাদ) যুগ্ম সাধারন সম্পাদক- মুশফিক সৌরভ (বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ- আরিফ সুমন এবং দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এম জুয়েল (দৈনিক বরিশালের কথা)।

নির্বাহী সদস্যরা হলেন- আনিসুর রহমান খান স্বপন (ঢাকা ট্রিবিউন), আলী খান জসিম (আরটিভি) ও বিধান সরকার (একাত্তর টেলিভিশন)।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com