Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৯:৪৭ PM
Barisal News
Latest News
Home » করোনাভাইরাস » জাতীয় » সংবাদ শিরোনাম » করোনা রোগীদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশি প্রকৌশলীর
২৪ April ২০২০ Friday ১০:০০:১১ AM
Print this E-mail this

করোনা রোগীদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশি প্রকৌশলীর


করোনাভাইরাস মাহমারীতে বিশ্বজুড়েই দেখা দিয়েছে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের। এই সংকট মোকাবিলায় ফুলফেস মাস্ক ডিজাইন করেছেন ইতালি প্রবাসী প্রকৌশলী মনসুর আহমেদ। যা কাজ করবে ভেন্টিলেটর হিসেবে। এ কারণে মাস্কটিকে জীবন বাঁচানো যন্ত্র বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।এছাড়া আইসিইউ এর ওপর চাপ কমাতেও কার্যকর ভূমিকা রাখতে পারবে। মাস্কটি উৎপাদন করতে দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এর উদ্ভাবক।

বিশেষ ধরণের শয্যা, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য ভেন্টিলেটর, টিউব, হৃদস্পন্দন-রক্তচাপসহ শারীরিক অন্য অবস্থার তাৎক্ষণিক চিত্র পেতে মনিটরসহ নানা আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে। করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীকে সাধারণত এ ধরনের ইউনিটে চিকিৎসা দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু দেশে পরিপূর্ণ আইসিইউ রয়েছে মোটে একশ বারোটি। ঘাটতি রয়েছে ভেন্টিলেটরেরও। 

এই সংকট সমাধানে খুবই অল্প খরচে ফুলফেস মাস্কের ডিজাইন করেছেন ইতালিপ্রবাসী প্রকৌশলী মনসুর আহমদ। সম্পূর্ণ বায়ুরোধী মাস্কটির নাকের অংশে বসানো থাকছে বারবার ধুয়ে ব্যবহারযোগ্য পলিমারিক মেমব্রেন। বিভিন্ন আকৃতির মুখের সঙ্গে মানিয়ে নিতে আছে অ্যাডজাস্টেবল মেকানিজম। মাথার অংশে সকেটের একটি চ্যানেলে যুক্ত হবে অক্সিজেন লাইন, আরেকটি চ্যানেলে থাকবে পিইপি, যার মাধ্যমে অক্সিজেনের পরিমাপ নিয়য়ন্ত্রণ করা যাবে। ফুলফেস মাস্কটি মিনি ভেন্টিলেটর হিসেবে কাজ করবে জানিয়ে উদ্ভাবক মনসুর বলছেন, এর মধ্য দিয়ে আইসিইউয়ের ওপর চাপ কমিয়ে আনা সম্ভব হবে।

মাস্কটির উদ্ভাবক মনসুর আহমেদ বলেন, যেহেতু আমাদের দেশে আইসিইউ অপ্রতুল সেহেতু এই মাস্কটি একেকটি ইনকিভেটর হিসেবে কাজ করবে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক হলেও আইসিইউ বিভাগের উপর চাপ কম পড়বে।

ফুলফেস মাস্কটিকে জীবন বাঁচানো যন্ত্র বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড.আবুল হাসনাৎ মিল্টন বলেন,বড় হাসপাতাল ছাড়া যেখানে আইসিইউ বা অন্যান্য সেবা নেই সেখানে এই ফুল ফেইস মাস্কটি মিনি ভেন্টিলেটর হিসেবে কাজ করবে। এটি আমাদের জন্য একটি লাইফ সেভিং ডিভাইস হিসেবে কাজ করবে।

করোনারোগীদের চিকিৎসা আরও সহজ করতে দ্রুততম সময়ে ফুলফেস মাস্কটির অনুমোদন এবং উৎপাদনে এগিয়ে আসতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান উদ্ভাবক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মাস্কটির উদ্ভাবক মনসুর আহমেদ বলেন,আমি আশা করি আমাদের দেশে সরকারি-বেসরকারি যেসকল স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান আছে তারা দ্রুত এই মাস্কটির উৎপাদন শুরু করবে।

ফুলফেস মাস্কটি আলোর মুখ দেখলে দেশের করোনারোগীদের কষ্ট কমবে বলে মনে করেন উদ্ভাবক।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com