Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৬:৪৭ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » শেষ ট্যুইটে যা লিখেছিলেন ঋষি কাপুর
৪ May ২০২০ Monday ৭:০৬:৫৪ PM
Print this E-mail this

শেষ ট্যুইটে যা লিখেছিলেন ঋষি কাপুর


আমাদের বরিশাল বিনোদন ডেস্ক।

ফাইল ফটো।

ইরফান খানের মৃত্যুর মাত্র একদিন পরেই ৬৭ বছর বয়সে চলে গেলেন বলিউডের আরও এক খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর। জীবদ্দশায় প্রবীণ তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সরব ছিলেন তিনি। সামাজিক থেকে শুরু করে রাজনৈতিক- নানা বিষয়ে, এমনকী বিতর্কিত বিষয়েও তার নির্ভীক মতপ্রকাশের প্রবণতা সবসময়ই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

মৃত্যুর আগে ঋষি কাপুরের করা শেষ ট্যুইটেও ছিল একটি সামাজিক আবেদন। অভিনেতার প্রয়াণের পর সেই ট্যুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন অসুস্থ থাকায় সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের দেখা মেলেনি। অভিনেতা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে জীবনের শেষ পোস্টটি করেছিলেন গত ২ এপ্রিল। সেটাও ছিল খুবই প্রাসঙ্গিক বিষয়ে। কী লিখেছিলেন তিনি?

সেই ট্যুইটে অভিনেতা লিখেছিলেন, ‘সব ধর্মের ও বিশ্বাসের ভাই-বোনেদের কাছে হাত জোড় করে আবেদন করছি। দয়া করে হিংসা, পাথর ছোড়া ও গণপিটুনি থেকে নিজেদের দূরে রাখুন। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের বাঁচাচ্ছেন। আমাদের একজোট হয়ে করোনাভাইরাসকে জয় করতে হবে। জয় হিন্দ।’

বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে মারা যান ঋষি কাপুর। তার পরিবার মৃত্যুর খবর জানিয়ে সকালেই ট্যুইট করে। লিখেছিল, ‘আমাদের প্রিয় ঋষি কাপুর আজ সকাল ৮.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টানা দুই বছর তিনি লিউকেমিয়ার সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে গেছেন। হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওদের মাতিয়ে রেখেছিলেন ঋষি।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com