Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৬:৪৮ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » করোনা রুগী খুজে বের করবে ফেলুদা
৭ May ২০২০ Thursday ১:৫৪:১৮ PM
Print this E-mail this

করোনা রুগী খুজে বের করবে ফেলুদা


বিনোদন ডেস্ক।

সত্যজিৎ রায়ের সৃষ্ট অনবদ্য গোয়েন্দা চরিত্র ফেলুদা আজও সমান ভাবে প্রিয় পাঠক ও দর্শকের। অনেক রহস্যের সমাধান করেছে এই গোয়েন্দা। খুঁজে বের করেছে অনেক গুপ্তধন। এবার করোনা রোগী খুঁজে বের করবে ফেলুদা।

নাটক কিংবা সিনেমাতে নয়, এবার বাস্তবেই ‘কোভিড-১৯’ রোগীশনাক্ত করবে ফেলুদা। বিষয়টা খুলেই বলা যাক। ভারতে তৈরি হলো করোনার পেপার বেজড টেস্ট স্ট্রিপ কিট। আর এই কিটের নাম দেওয়া হয়েছে ‘ফেলুদা’। এই কিটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে জানা যাবে শরীরে করোনা ভাইরাস আছে কি নেই।

জানা গেছে, নয়া দিল্লির দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ইন্টেগরিটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি) এটি তৈরি করেছে। এতে গবেষক দলের প্রধান হলেন বাঙালি বংশোদ্ভূত দুই বিজ্ঞানী ড. শৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী।

এটির বিপণন ও উন্নয়নের জন্য ৫ মে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ টাটা সনস প্রাইভেট লিমিটেড। এ অনুষ্ঠানেই জানানো হয়, কিট প্রস্তুত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ‘ফেলুদা’ বাজারে আসবে।

আইজিআইবির দেবজ্যোতি চক্রবর্তী বলেন, ‘আমাদের গোয়েন্দা ফেলুদা তার কাজে শতভাগ সফল হয়েছেন। আমাদের এ কিটও তাই। এবং ফেলুদার মতোই দ্রুতগতিতে তা করোনা শনাক্ত করবে। এ কারণেই এটির এমন নাম দিয়েছি আমরা।’

উল্লেখ্য, ১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি গল্প-উপন্যাস এসেছে। সত্যজিৎ নিজেও চরিত্রটি নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলো হলো- সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com