Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৬:৪৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » লকডাউন না মানায় পুনম পান্ডে গ্রেফতার
১২ May ২০২০ Tuesday ১:৩২:০২ AM
Print this E-mail this

লকডাউন না মানায় পুনম পান্ডে গ্রেফতার


বিনোদন ডেস্ক।

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে লকডাউন অমান্য করে বিলাসবহুল গাড়ি নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর অপরাধে রবিবার গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন নিয়ে যখন কড়া মুম্বাই প্রশাসন সেই সময় আইন উপেক্ষা করে রাস্তায় বের হন পুনম। একেবারে মেরিন ড্রাইভে তার বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। পরে খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা মেরিন ড্রাইভে পৌঁছান।

পুলিশের পক্ষ থেকে বারবার চলে যাওয়ার অনুরোধ করা হলেও কোনো কথা কানে নেননি পুনম। গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর প্রকাশ হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা করেন এই অভিনেত্রী। শুধু এ বিষয়েই নয়, সোশ্যাল মিডিয়াতে পুনমের জনপ্রিয়তা শিখরে।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২ হাজার ১৭১ দাঁড়িয়েছে। রোববার ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com