Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৯:০১ PM
Barisal News
Latest News
Home » করোনাভাইরাস » বরিশাল » বরিশাল সদর » করোনা ইউনিটে দুইজনের ভর্তির ব্যবধান আধা ঘণ্টা, মৃত্যুর ১৫ মিনিট
২৭ May ২০২০ Wednesday ২:০৮:৪১ PM
Print this E-mail this

করোনা ইউনিটে দুইজনের ভর্তির ব্যবধান আধা ঘণ্টা, মৃত্যুর ১৫ মিনিট


মেডিকেল প্রতিনিধি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ২টার দিকে একজন এবং দুপুর ২টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ।

দুপুর পৌনে ২টার দিকে মারা যাওয়া ওই নারীর (৫০) বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াকান্দি গ্রামে।

অপরদিকে দুপুর ২টার দিকে মারা যাওয়া পুরুষ ওই রোগীর (৫৫) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দুপুর ১টার পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে থাকে। পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

পরিচালক ডা. এস এম বাকির হোসেন আরও বলেন, এছাড়া দুপুর ২টার দিকে করোনা ইউনিটে পুরুষ এক রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীও করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির সময় তার অবস্থা খারাপ ছিল। দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। দুপুর ২টার দিকে তারও মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com