Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:২৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » ‘ব্যাটম্যান’ পরিচালক জোল শুমাখার আর নেই
২৫ June ২০২০ Thursday ১২:২৭:৪৬ PM
Print this E-mail this

‘ব্যাটম্যান’ পরিচালক জোল শুমাখার আর নেই


বিনোদন ডেস্ক, আমাদের বরিশালঃ

কস্টিউম ডিজাইনার থেকে হলিউডের জনপ্রিয় নির্মাতা, ‘ব্যাটম্যান’ ছবির অন্যতম স্রষ্টা জোল শুমাখার (৮০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা জোল শুমাখার সোমবার সকালে মারা গেছেন। মার্কিন পোর্টাল ডেডলাইনের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল এ তথ্য জানিয়েছে।

নির্মাতা হওয়ার আগে জোল শুমাখার ছিলেন কস্টিউম ডিজাইনার। পরে নিজ দক্ষতায় নির্মাতা বনে যান। নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরএভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’-এর মতো জনপ্রিয় ছবি।

সত্তর দশকে ‘স্লিপার’, ‘ইনটেরিয়র্স’, ‘ব্লুম ইন লাভ’, ‘দ্য প্রিজনার অব সেকেন্ড অ্যাভেনিউ’ ও ‘দ্য লাস্ট অব শেইলা’র মতো জনপ্রিয় ছবির কস্টিউম ডিজাইনার ছিলেন জোল শুমাখার। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত টেলিফিল্ম ‘কিলার বিস’ ছবির প্রডাকশন ডিজাইনারও ছিলেন তিনি।

নব্বই দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর তিনি নির্মাণ করেন ভ্যাম্পায়ার হরর-কমেডি ‘দ্য লস্ট বয়েজ’। এই ছবিও দর্শকপ্রিয়তা পায়। এরপর একে একে ‘ফ্ল্যাটলাইনারস’ এবং ‘আ টাইম টু কিল’ নির্মাণ করেন। এরপর ডিসি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে নির্মাণ করেন ব্যাটম্যান সিরিজের দুটি সিনেমা। এ ছাড়া তিনি নির্মাণ করেছেন থ্রিলার ঘরানার ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’ ও ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’।

নির্মাতার প্রয়াণে শোক নেমে এসেছে হলিউড অঙ্গনে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শোক ও সমবেদনা প্রকাশ করছেন নির্মাতা, অভিনেতাসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com