Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৩:৫৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » ১৫ আগস্ট নিয়ে সিনেমা, বেবী মওদুদের চরিত্রে নাবিলা
২২ July ২০২০ Wednesday ১২:২৬:৫৬ AM
Print this E-mail this

১৫ আগস্ট নিয়ে সিনেমা, বেবী মওদুদের চরিত্রে নাবিলা


বিনোদন ডেস্কঃ

নাবিলা বেবী মওদুদ

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল কালরাত ও পরের দিনের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’ নামের সিনেমা।  

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। পরিচালনায় তাকে সহযোগিতা করছেন নির্মাতা শামীম আহমেদ রনি।  
 
সোমবার (২০ জুলাই) এফডিসির ১ নম্বর ফ্লোরে ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’র শুটিংয়ে অংশ নেন নাবিলা।  

গত ১০ জুলাই থেকে শুরু হয় সিনেমাটির শুটিং।  এতে বেবী মওদুদের চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাবিলা জানান, চরিত্রটিতে অভিনয় করাটা তার জন্য গর্বের।  

জানা গেছে, ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমাটি নির্মিত হচ্ছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতের ঘটনায়। এতে খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। এছাড়াও এতে আছেন তৌকীর আহমেদ।  

সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ইমন সাহার সুর-সংগীতে সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com