Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৪:০৭ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » অনলাইনে ‘সড়ক ২’ মুক্তি পাবে ২৮ আগস্ট
৬ August ২০২০ Thursday ৭:২২:১৫ PM
Print this E-mail this

অনলাইনে ‘সড়ক ২’ মুক্তি পাবে ২৮ আগস্ট


বিনোদন ডেস্কঃ

করোনার কারণে ভারতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় সিনেমা মুক্তির জন্য ওভার দ্য টপ (ওটিটি) তথা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন বলিউড নির্মাতারা। আর তাই আগামী ২৮ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে মহেশ ভাট পরিচালিত-প্রযোজিত ও আলিয়া ভাট অভিনীত ‘সড়ক ২’।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আলিয়া ভাট টুইটারে সিনেমা মুক্তির বিষয়টি জানিয়েছেন। সঙ্গে নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি।  

মহেশ ভাট তার ‘সড়ক ২’ সিনেমাটি ডিজিটালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছেন। প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ না থাকায় ২৮ আগস্ট অনলাইনে সিনেমাটির প্রিমিয়ার করতে যাচ্ছেন তিনি।

১৯৯১ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘সড়ক’র দ্বিতীয় কিস্তি এটি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২১ বছর পর পরিচালনায় ফিরছেন এই প্রযোজক।

‘সড়ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। ‘সড়ক ২’তেও তাদের অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমা দিয়ে পূজা ভাট ১৯ বছর পর অভিনয় ফিরছেন।  

‘সড়ক ২’র মাধ্যমে প্রথমবার বাবা মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করছেন আলিয়া ভাট। এতে একটি গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। তার বাবার চরিত্রে রয়েছে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com