Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৬:৫৭ PM
Barisal News
Latest News
Home » বিশেষ প্রতিবেদন » সংবাদ শিরোনাম » করোনা ভাইরাস নিয়ে সুখবর দিলেন ড. বিজন
২৩ August ২০২০ Sunday ১২:৪৪:৪১ AM
Print this E-mail this

করোনা ভাইরাস নিয়ে সুখবর দিলেন ড. বিজন


বিশেষ প্রতিবেদকঃ

ফাইল ফটো।

শীত মৌসুমের আগেই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে আসবে বলে সুখবর দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল।  

শনিবার (২২ আগস্ট) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ড. বিজন কুমার শীল বলেন, এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম পড়েছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিডিটি ছিল।  অবশ্য প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ফলে করোনা ভাইরাসেরও যাতায়াত ছিল মানুষের সঙ্গে। মানুষই করোনা ভাইরাস বহন করে। সে কারণে এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

করোনা ভাইরাস প্রসঙ্গে ওই অণুজীববিজ্ঞানী আরও বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসের আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে।  

গণস্বাস্থ্যের এন্টিবডি কিট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিট বিষয়ে ফেডারেল ড্রাগ অথরিটির (এফডিএ) গাইডলাইন ফলো করতে হবে। এফডিএর গাইডলাইন খুব কঠিন কিছু নয়, সহজ বিষয়। আমরা এর থেকেও অনেক কঠিন কাজ করেছি। তবে সমস্যা হচ্ছে স্যাম্পল ক্যারেক্টাইজ করতে হবে ইন্টারন্যাশনাল গাইড লাইন অনুযায়ী। এরপর সেটাকে আবার রিটেস্ট করতে হবে। এই টেকনিকটা আমাদের দেশে খুব বেশি সহজলভ্য নয়। আমার এটা আমদানি করার জন অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছি। এটা পেলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে (বিএসএমইউ) দেবো। তারা নতুন করে কিট ইভ্যালুয়েশন করবেন। এন্টিজেনের যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা আমাদের দেশে করা কোনোভাবেই করা সম্ভব নয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com