Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১১:৫৯ AM
Barisal News
Latest News
Home » প্রবাসের খবর » বিনোদন » বাংলাদেশে সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি
২৮ December ২০২০ Monday ২:১৪:৪২ AM
Print this E-mail this

বাংলাদেশে সম্প্রচারে আসছে ইউরো বাংলা টিভি


বিশেষ সংবাদদাতাঃ

ইউরোপ প্রবাসী বাঙালী কমিউনিটি পরিচালিত টেলিভিশন চ্যানেল ‘ইউরো বাংলা টিভি’ ১ জানুয়ারি ইংরেজি নব-বর্ষে বাংলাদেশেও শুরুতে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। চ্যানেলটি ইতিমধ্যেই ইউরোপে সম্প্রচার শুরু করেছে এবং সেখানে বসবাসরত বাঙালীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়ার্ক লিমিটেড এর মালিকানাধীন ইউরো বাংলা টিভি’র চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন  রাশেদ খান। পরিচালক সানি চৌধুরী, মেহেদী হারুন এবং বেলাল আহমেদ।

ইউটেলসেট ৭০ বি ৭০ ডিগ্রী কেইউ ব্যান্ড (ফ্রি এয়ার) স্যাটেলাইটে অনুষ্ঠান সম্প্রচার করছে ইউরো বাংলা টিভি। এছাড়াও নিজস্ব ওয়েবসাইট, আইপি টিভি বক্স, মোবাইল অ্যাপ এবং ক্যাবল নের্টওয়ার্ক সার্ভিসের মাধ্যমে চ্যানেলটি দেখা যায় । ইউরো বাংলা টিভি ইতিমধ্যেই পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে বাংলাভাষীদের কাছে। 

ইউরো বাংলা টিভি কতৃপক্ষ জানান, ইউরো বাংলা টিভি’র অনুষ্ঠানমালায় দেশ-বিদেশের সর্বশেষ সংবাদের পাশাপাশি থাকবে টকশো, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, বিনোদন সংবাদসহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মূলধারার নানা অনুষ্ঠান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জামিনের পর কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com