Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৪:১৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » বিশেষ প্রতিবেদন » বিলুপ্তির পথে ঝালকাঠির শঙ্খশিল্প
১৫ March ২০২১ Monday ১০:৫৫:০০ PM
Print this E-mail this

বিলুপ্তির পথে ঝালকাঠির শঙ্খশিল্প


এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি:

কালের বিবর্তণে হারিয়ে যাচ্ছে ঝালকাঠির শঙ্খশিল্প। এক সময় ঝালকাঠি শহরে অনেক শাখা শঙ্খের দোকান ছিলো। এখন মাত্র ৪টি দোকান রয়েছে। শঙ্খ শিল্পের কারিগররা পেশা পরিবর্তন করে চলে যাচ্ছেন অন্য পেশায়। কাচাঁমালের মূল্যবৃদ্ধি ও ভ্যাট দিয়ে তাদের যা আয় হয় তা দিয়ে সংসার চলে না। 

সংশ্লিষ্টদের আশংকা এ অবস্থা চলতে থাকলে অচিরেই সম্ভবনাময় এই শিল্প বিলীন হবে ঝালকাঠি থেকে। তবে বিসিক কর্তৃপক্ষ  বলছেন, তারা যদি ঋণ নিয়ে ঘুরে দাঁড়াতে চায় তাহলে তাদেরকে সহযোগিতা করা হবে।এক সময় শঙ্খশিল্পের জমজমাট বাজার ছিলো ঝালকাঠি শহরে। ২২ টি শঙ্খ বনিক পরিবারের মালিকানাধীন দোকান ছিলো ২০/২৫টি। জেলার বাইরে থেকেও অনেকে আসতেন এখানে শাঁখার তৈরী বিভিন্ন অলংকার কিনতে। কিন্তু সে অবস্থা এখন আর নেই। শঙ্খ শিল্পের সাথে জড়িত রয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার। বাকি পরিবারের সদস্যরা অন্যন্য পেশায় চলে গেছে। কালের বিবর্তণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহি এ পেশা। 

ঝালকাঠি শহরে এখন মাত্র ৪টি শঙ্খের দোকান রয়েছে। শঙ্খ শিল্পের কারিগররা জানান, আগে শ্রীলংকা থেকে তাদের কাচামাল আসতো, এখন আসে ভারত থেকে। এ কারণে ভ্যাট মিলিয়ে তাদের কাঁচামাল সংগ্রহের খরচ বেড়ে যায়। এছাড়া তারা কোনো ঋণও পাচ্ছেন না। ক্ষুদ্র ও কুটির শিল্পের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান বিসিকের সাথেও তাদের কোনো যোগাযোগ নেই। যদিও  বিসিক কর্তৃপক্ষ বলছেন শঙ্খ শিল্পিরা তাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত নয়। তবে তারা ইচ্ছে করলে নিবন্ধিত হয়ে ঋণ চাইতে পারেন। 

কারিগররা জানান, প্রতি জোড়া শাখার চুরি তারা  ৩শ টাকা থেকে ১ হাজার টাকা পযর্ন্ত বিক্রি করেন। স্বর্ণের প্রলেপ দিয়ে যেটা ডিজাইন করা হয় সেটির মূল্য নেন ১৫শ থেকে ২ হাজার টাকা। তাদের সংগ্রহ করা ১ কেজি কাঁচামালের দাম পড়ে ২৫০ টাকা। এছাড়া ডিজাইন করা কাঁচামালের মূল্য প্রতি কেজি ৩৫০ টাকা। কাঁচামালের দাম বেশী হওয়ায় তারা লাভ করতে পারছেন না। তবে এ পেশার সাথে জড়িতরা মনে করেন, তারা যদি কম মূল্যে কাঁচামাল সংগ্রহ করতে পারেন এবং সহজ শর্তে ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠানের ঋণ পান, তাহলে তারা আবারো ঘুরে দাঁড়াতে পারবেন।  

ঝালকাঠি বিসিক উপ-ব্যবস্থাপক মো: শাফাউল করিম বলেন, শঙ্খ শিল্পিরা ঋণ চাইলে এক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com