Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:৫৪ PM
Barisal News
Latest News
Home » বিশেষ প্রতিবেদন » সংবাদ শিরোনাম » মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার ‘আলোকপ্রভা’য় উদ্ভাসিত হোক ঈদুল ফিতর
১৪ May ২০২১ Friday ১২:১০:৪৯ AM
Print this E-mail this

মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার ‘আলোকপ্রভা’য় উদ্ভাসিত হোক ঈদুল ফিতর


আমাদের বরিশাল।।

করোনাভাইরাস মহামারির মধ্যে বিদায় নিল আরও একটি রমজান মাস। বাংলাদেশসহ সারাবিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ তাণ্ডব। সংক্রমণের এই ভয়াবহতা প্রতিরোধে বাংলাদেশে ঘোষণা করা হয়েছে কঠোর লকডাউন ও নানা বিধিনিষেধ। এই লকডাউন চলবে আগামী ১৬ মে পর্যন্ত। এমন বৈরি সময়ে সমাগত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এছাড়া সম্প্রতি দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ঈদের পর করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিশেষজ্ঞ ব্যক্তিবর্গ।

কাজেই দুর্যোগ কালীন এই পরিস্থিতিতে দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ করে মাস্ক ব্যবহার করে ঈদের উৎসব পালন করুন। একইসঙ্গে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, তাঁরা যেন রাষ্ট্রের হতদরিদ্র পরিবারগুলোর দিকে আর্থিক সহায়তায় এগিয়ে আসেন এবং নিম্ন আয়ের মানুষদের সঙ্গে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। আমাদের মনে রাখতে হবে- ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্ম বোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ।

সমাজের গরিব অভাবী মানুষও যাতে এই মহাআনন্দে শামিল হতে পারে, সেজন্য ইসলাম নির্দেশনা দিয়েছে। ঈদে আদর্শবাদিতা, মার্জিত রুচিবোধ আর শালীনতার প্রকাশ ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে বিচ্যুত না হয়ে সামাজিকতা এবং মানবতাবোধকে সমুন্নত করাই ঈদের মূল তাৎপর্য। মানবিক সাম্য, ত্যাগ, সহমর্মিতার অপরূপ আলোকপ্রভায় উদ্ভাসিত হোক ঈদুল ফিতর। সবাইকে আমাদের বরিশাল ডট কম’র পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com