Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১:২৯ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » কোটা রাখার দাবি পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধাদের
১৮ July ২০২৪ Thursday ৮:৫৬:১২ PM
Print this E-mail this

কোটা রাখার দাবি পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধাদের


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

চলমান কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে এবং বীর মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কোটা রাখার দাবিতে মানববন্ধন করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য শাকিল আহমেদ শিবু প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ স্বাধীন হতো না, আজ যারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে আন্দোলন করছেন তারা দেশের শত্রু। আন্দোলনকারীদের প্রতি অনুরোধ আপনারাও আমাদের দেশের সন্তান, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন আদালতের নির্দেশনার ওপর সম্মান জানিয়ে আন্দোলন বন্ধ করুন। আমরা সহিংসতা চাই না, অহিংস দেশ চাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com