Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » সংবাদ শিরোনাম » ছাত্রলীগের পক্ষে পোস্ট দেওয়াই কাল হলো রাশেদের
১৭ August ২০২৪ Saturday ৩:৪৯:২৮ PM
Print this E-mail this

ছাত্রলীগের পক্ষে পোস্ট দেওয়াই কাল হলো রাশেদের


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

দাবিকৃত একলাখ টাকা চাঁদা না পেয়ে গৌরনদীতে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা হামলা চালিয়ে রাশেদ শিকদার (২২) নামে ছাত্রলীগের এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য রাশেদের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে। রাশেদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান নিহতের পরিবার ও তার আত্মীয়-স্বজনরা।

নিহতের মা হাসনু বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার ছেলে রাশেদ শিকদার তাবলিগ জামাতে এক চিল্লা দিয়ে বৃহস্পতিবার ঢাকার বাসায় আসে। এরপর রাশেদ তার ছেলে রাফসান শিকদারকে (২) দেখার জন্য ঢাকা থেকে শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি এসে জুমার নামাজ আদায় করে।

নিহতের স্ত্রী সুমী বেগম বলেন, মোবাইলে ফোন করে ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার আমার স্বামী রাশেদকে সন্ধ্যার পর বার্থী বাজারে যেতে বলেন। এদিকে আমার ছেলে রাফসান (২) তার বাবা রাশেদের কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে। ফোন পেয়ে শুক্রবার সন্ধ্যায় বার্থী বাজারে যায়।

নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ শিকদার ঢাকা মহানগরীর ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশুনা করে আসছিল। বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদার ও তার ভাই হামিম তালুকদার সম্প্রতি আমার ভাই রাশেদ শিকদারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে আমার ভাই অস্বীকার করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে আমার ভাই রাশেদকে বার্থী বাজারে পেয়ে ছাত্রদল নেতা আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ১০/১৫ জনে তার (রাশেদ) ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোসহ রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শেবাচিম হাসপাতালে রাশেদকে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষু অবস্থায় রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথিমধ্যে রাশেদ মারা যায়।

গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে রাশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

বড়দুলালী গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপুল সরকার বলেন, রাশেদ শিকদার মাঠে নেমে রাজনীতি করত না। সে (রাশেদ) তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দিয়ে আসছি। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা গ্রামবাসী রাশেদ হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com