Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৮:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » মহানগরীতে গণজমায়েতে নিষেধাজ্ঞা, বরিশাল পুলিশের গণবিজ্ঞপ্তি জারি
১৪ October ২০২৪ Monday ৭:৫৪:৩৪ PM
Print this E-mail this

মহানগরীতে গণজমায়েতে নিষেধাজ্ঞা, বরিশাল পুলিশের গণবিজ্ঞপ্তি জারি


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে অনুমতি ব্যতিত কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বরিশাল পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানী ঢাকায় কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এর অধিকাংশ কর্মসূচিই পালিত হয়, শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক আটকে, এতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়, সাধারণ মানুষ-পথচারীদের। অবশ্য এই কারণে গণবিজ্ঞপ্তি জারি করা হলো কী না তা খোলসা করেনি বরিশাল পুলিশ।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com