Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের শায়েস্তাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে মারধর
১৭ October ২০২৪ Thursday ২:৫১:৫৯ PM
বরিশালের শায়েস্তাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে মারধর
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের শায়েস্তাবাদে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী অজুফা (৪৫) ও তার মেয়ে স্বর্ণা আক্তার কে মারধর করেছে পাষন্ড পিতা বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় ওই এলাকার ৫ নং ওয়ার্ড রামকাঠী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায় , ওই এলাকার ফারুক হাওলাদার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ১০-১২ বছর পূর্বে বিবাহ করে । বিয়ের পর থেকেই ফারুক হাওলাদার বড় বউয়ের এবং সন্তানদেরকে মারধর করে এবং তাদের চাহিদা পূরণ করে না। বিভিন্ন সময় বাজারের টাকা চাইলে সাংসারিক তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে স্ত্রী অজুফা বেগমকে মারধর করে প্রতিবাদ করলে সন্তানদেরকেও মারধর করে আসছিল। ঘটনার দিন পরিকল্পিত ভাবে ঘর থেকে বিতাড়িত করার চেষ্টা করে। এ সময় প্রতিবাদ করলে মামুন মৃধা ,ফারুক হাওলাদার , মোকসেদা বেগম, মাহফুজ হাওলাদার সহ অজ্ঞাত ৫-৭ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে । এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)