Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৫:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে নিয়ম-নীতি না মেনেই অবৈধভাবে তৈরি হচ্ছে অটোরিকশা
১৮ October ২০২৪ Friday ৩:৩৯:৪৬ PM
Print this E-mail this

বরিশালে নিয়ম-নীতি না মেনেই অবৈধভাবে তৈরি হচ্ছে অটোরিকশা


বিশেষ প্রতিনিধি:

নিয়ম-নীতির তোয়াক্কা না করে বরিশালে দেদারসে তৈরি হচ্ছে অটোরিকশা। এমনিতে যানজটে নাকাল নগরবাসী। তার ওপর প্রতিদিনই নতুন নতুন অটোরিকশা এবং হলুদ অটো যোগ হচ্ছে সড়কে।

সচেতনরা বলছেন, এগুলো বন্ধ করা না গেলে সড়কে দেখা দেবে চরম বিশৃঙ্খলা। বরিশাল নগরীর রুপাতিল, কাউনিয়া সাধুর বটতলা এলাকায় প্রতিযোগিতা করে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং হলুদ অটো গাড়ি। মানা হচ্ছে না কোন নীয়মনীতি।

নগরীতে প্যাডেল রিকশার বাইরে অটোরিকশা এবং হলুদ ব্যাটারি চালিত অটো রিকশা ১০ হাজারের বেশি। তার উপর প্রতিদিন গড়ে ১০টি গাড়ি যুক্ত হচ্ছে নগরীতে। ইচ্ছামত সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। এতে যানজটের ভোগান্তিতে নগরবাসী।

অটোরিকশা তৈরির অবৈধ কারখানার বিষয়ে ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন মেট্রে পলিটন পুলিশ কমিশনার। বরিশাল নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে সবার সচেতনতা, আইনের প্রয়োগ এবং ইচ্ছেমত যানবাহন তৈরির কারখানাগুলো বন্ধের তাগিদ সচেতনদের।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com