গৌরনদীর সাবেক মেয়র হারিছসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় মো.বাচ্চু সরদার নামে একজন বিএনপির সদস্যের উপর হত্যার উদ্দেশে হামলার অভিযোগে সাবেক মেয়র মো. হারিছুর রহমানসহ আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে গৌরনদীর উত্তর চাঁদশীর বাসিন্দা মো.বাচ্চু সরদার নিজে বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা ২০২৩ সালের ৭ অক্টোবর চাঁদশী বাজারে মো.বাচ্চু সরদারকে হত্যার উদ্দেশে হামলা করে।
এতে নির্দেশদাতা ছিলেন সাবেক মেয়র গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হারিছুর রহমান ও চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ১নং আসামি গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমানের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় এরপূর্বেও ২টি মামলা হয়েছে। গতকাল বাচ্চু সরদার বাদি হয়ে ৩য় বারের মামলা করেছেন।
আসামি হারিছুর রহমান পলাতক রয়েছেন, তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া তার বাসা ঢাকার বেইলি রোডে সেখানেও আমাদের অভিযান পরিচালনার চেষ্টা চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)