Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস
১৮ October ২০২৪ Friday ৬:৫৭:৪৪ PM
Print this E-mail this

গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, এ গ্যাসের মাধ্যমে তিন পরিবারারের ১৫ জনের ভাত রান্না ও শতাধিক মেহমানের চায়ের ব্যবস্থা করা হচ্ছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে ৬০ হাজার টাকা খরচ করে একটি টিউবওয়েল বসিয়েছি। গত তিন দিন ধরে টিউবওয়েলের পাইপ ও পাইপের গোড়া থেকে বুদ বুদ শব্দ হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে কৌশলে ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মাহাবুব জানান, ওই বাড়িতে গিয়েছিলাম। দেখতে পেয়েছি গ্যাস দিয়ে তারা ভাত রান্না করছে টিউবওয়েলের মিস্ত্রি হারুন ঢালী জানান, এটা স্থায়ী না, কয়েক দিন এ রকম থাকতে পারে।

গলাচিপা মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সাদিকুর রহমান জানান, কম-বেশি গ্যাস থাকতে পারে তবে এ ধরনের গ্যাস দিয়ে রান্না করা খুবই বিপদজনক।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থালে যাচ্ছি বিষয়টি দেখে অবহিত করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com