Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৫:৫৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে সিএনজির ধাক্কায় নারী পথচারী নিহত
১৮ October ২০২৪ Friday ১০:৫১:০৯ PM
Print this E-mail this

বাবুগঞ্জে সিএনজির ধাক্কায় নারী পথচারী নিহত


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥

বরিশালের বাবুগঞ্জে সিএনজির ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধা ৬ টায় দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের উপজেলার মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সিএনজিটি জব্দ করে পুলিশকে খবর দেন। নিহত শিউলি বেগম (৪৫) বানারীপাড়া উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে বীরমহল গ্রামের জসিম মুন্সির স্ত্রী। তিনি তার অসুস্থ চাচাকে দেখতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে আসেন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধার দিকে শিউলি বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা বানারীপাড়াগামী একটি সিএনজি (বরিশাল মেট্রো-ঘ ১১-১৭৮৪) ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে ব্যস্থতা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com