Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:২০ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড
১৯ October ২০২৪ Saturday ৪:২২:০৭ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে মো. মেহেদী ও জিয়া খান নামে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেন  ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের কারাদণ্ডের আদেশ দেন। 

এসময় ২৫ হাজার মিটার জাল, ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে নৌকা ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এসময় মো. মেহেদী ও জিয়া খান নামে দুই জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com