Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৭:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় মাদক ব্যবসায়ীদের হা*ম*লায় সাংবাদিক আ*হ*ত
১৯ October ২০২৪ Saturday ৮:৩৮:৫৯ PM
Print this E-mail this

বরগুনায় মাদক ব্যবসায়ীদের হা*ম*লায় সাংবাদিক আ*হ*ত


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় মাদক ব্যবসায়ীদের হামলায় এটিএন নিউজের বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। মাদক মামলায় বিভিন্ন সময়ে হাজতে থাকা বরগুনা শহরের কাঠপট্টি এলাকার বিনয় চন্দ্র সরকারের ছেলে শিশির চন্দ্র সরকার ও তার ভাই তপু সরকারের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় এ হামলা করা হয়।

শুক্রবার সন্ধ্যায় তার উপর দফায় দফায় হামলার পরে বরগুনা প্রেসক্লাবে তাকে উদ্ধার করতে আসে বরগুনা থানা পুলিশ। পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। এরপর পুলিশের প্রিজন ভ্যানে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে- শুক্রবার সন্ধ্যায় বরগুনা পৌরমার্কেটে গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয় এটিএন বাংলার বরগুনা সংবাদদাতা মাসুম বিল্লাহকে। ওই অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানকে বাধাগ্রস্থ করার চেষ্টা করে মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী শিশির সরকার। এ সময় মাসুম বিল্লাহ ভিডিও করা শুরু করলে তার উপর চড়াও হয় শিশির। এরপর গনঅধিকার ফোরামের নেতৃবৃন্দের সাথে শিশিরের হাতাহাতি হয়। কিছুক্ষণ পরে শিশির ও তার বড় ভাই তপু সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে মাসুমের উপর দফায় দফায় হামলা চালিয়ে মাসুমকে রক্তাক্ত জখম করে। এরপর মাসুমকে কয়েকজন মিলে প্রেসক্লাবে নিয়ে আসার পরে প্রেসক্লাবের সামনে পুলিশ তাকে উদ্ধার করতে আসে। পুলিশের সামনেও তার উপর হামলা করে তপু ও শিশির। পরে পুলিশ তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, গনঅধিকার ফোরামের একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com