Home » কলাপাড়া » পটুয়াখালী » ডাকাত বাহিনীর প্রধান ২০ মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার
১৯ October ২০২৪ Saturday ৮:৪৪:৫৮ PM
ডাকাত বাহিনীর প্রধান ২০ মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে সাতক্ষিরার তারা উপজেলা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান।
এ বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোঃ ইউনুস মিয়ার ছেলে।
মহিপুর থানার ওসি তদন্ত মো: নোমান হোসেন জানায়, গত ৪ আগষ্ট কুয়াকাটার আবাসিক হোটেল মালিক মোঃ রনি মিয়ার বাসায় ডাকাতি করে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
এ ব্যপারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন রনি মিয়া। পরবর্তিতে পুলিশী তদন্তে জুয়েল মৃধাকে সনাক্ত করার পর আজ তাকে সাতক্ষিরা থেকে গ্রেপ্তার করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা