Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ২:২৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
২০ October ২০২৪ Sunday ৩:৩৫:৪৯ PM
Print this E-mail this

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


নগর প্রতিনিধি:

বরিশালে অটোরিকশাচালক হিরণ হাওলাদার (৪০) এর ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আল আমিন ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে হিরণকে হত্যার কথা স্বীকার করেছেন। 

শনিবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর মিডিয়া সেল।  

গ্রেপ্তার আল আমিন বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন সাপানিয়া এলাকার মানিক ফরাজির ছেলে। 

অপরদিকে হত্যার শিকার হিরণ হাওলাদার নগরের কোতোয়ালি মডেল থানাধীন খালেদা বাদ (রিফিউজি) কলোনির মৃত সেলিম হাওলাদারের ছেলে।  

র‌্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, প্রতিদিনের ন্যায় গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা চালানোর জন্য ঘর থেকে বের হন হিরণ হাওলাদার। এরপর তিনি আর বাড়িতে ফিরে না এলে স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। তবে সন্ধান না পেয়ে ৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এদিকে হিরণ নিখোঁজের ২৯ দিন পর ৭ অক্টোবর দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন চড়বাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের একটি নালার মধ্য থেকে অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। যা পরবর্তীতে হিরণ হাওলাদারের মরদেহ হিসেবে শনাক্ত করে পরিবার। সেই সঙ্গে হিরণের স্ত্রী বাদী হয়ে ৮ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

র‌্যাব জানায়, এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে সদর কোম্পানি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও  ছায়া তদন্ত বাড়ায়। আর এ মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের দেওয়া তথ্য এবং চৌকস অভিযানিক দলের তৎপরতায় প্রধান আসামির অবস্থান শনাক্ত করে। শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন লাহারহাট মল্লিকবাড়ি এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন র‌্যাব-৮ এর সদস্যরা।  

গ্রেপ্তার আসামিকে বরিশাল জেলার কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com