Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৮:০৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ইলিশে নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড
২৩ October ২০২৪ Wednesday ৩:৪৩:৪৮ PM
Print this E-mail this

ইলিশে নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড


নিজস্ব প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১০ দিনে ২৫২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পাশাপাশি ১৫ লাখ ৬৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৩৮ টি অভিযান চালানো হয়েছে এবং ৩৭৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৪৫৯টি মামলা করা হয়েছে। 

যে সময়ে বরিশাল বিভাগে ২৪৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৮২৮ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৪১৪ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৯৯৭ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। 

আর গত দুইদিনের অভিযানে ১০ হাজার ৬৯৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

পাশাপাশি ১১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের ৬৩ লাখ ৩৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ২ লাখ ৩২ হাজার ১০০ টাকা আয় হয়েছে। 

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com