Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ২:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বিস্ফোরক আইনের মামলায় মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর গ্রেফতার
২৪ October ২০২৪ Thursday ৩:২৪:১৪ PM
Print this E-mail this

বিস্ফোরক আইনের মামলায় মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর গ্রেফতার


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমানকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে বেলা সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় তাঁকে হস্তাস্তর করে এয়ারপোর্ট থানা পুলিশ। ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বরিশাল জেলা বিএনপির অফিস পোড়ানো মামলায় আসামি ছিলেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিস্ফোরক ও নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরের সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বাদী হয়ে বিস্ফোরক ও নাশকতা আইনে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার (ওসি) জাকির শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে আগুন, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় তাঁকে হস্তাস্তর করা হয়।

আর আগে (২ অক্টোবর) বুধবার একই মামলায় বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com