Current Bangladesh Time
Wednesday November ২৫, ২০২৬ ৫:৩২ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় বিপুল পরিমাণ পলিথিনসহ আটক ১
২২ August ২০২৬ Saturday ১২:১০:০০ PM
Print this E-mail this

ভোলায় বিপুল পরিমাণ পলিথিনসহ আটক ১


ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় পলিথিন তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ মো. শাহাবুদ্দীন নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।

আটক শাহাবুদ্দীন ঢাকার লালবাগ থানার আবুল বাশার মাতব্বরের ছেলে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কোস্ট গার্ড ভোলা বেইসের একটি দল দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের এক হাজার ৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং এক হাজার ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ ঘটনায় শাহাবুদ্দীনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পলিথিন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com