Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৯:১৩ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » শ ম রেজাউলসহ আ. লীগের ২০০ জনের নামে মামলা
২৪ October ২০২৪ Thursday ৭:৩০:০৮ PM
Print this E-mail this

শ ম রেজাউলসহ আ. লীগের ২০০ জনের নামে মামলা


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে সাবেক এমপি (পিরোজপুর-১ নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মীর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। 

ওই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনকে নামীয় এবং আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। 

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গত ২০২২ সালের ০৯ আগস্ট বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় ঘটনার পর তারা মামলা করতে চাইলে রাজনৈতিক কারণে তারা মামলা করতে পারেননি।  

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় দলীয় নেতা-কর্মীরা সবাই পলাতক থাকায় অভিযুক্তসহ দায়িত্বশীল কারও কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com