Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৯:৪১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় পিতা ও পুত্রকে মারধর করল বখাটে সন্ত্রাসীরা
২৬ October ২০২৪ Saturday ৪:৪০:৪৮ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় পিতা ও পুত্রকে মারধর করল বখাটে সন্ত্রাসীরা


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃদ্ধ মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করায় রুহুল আমিন আকন (৩৫) ও তার বাবা হানিফ আকন (৭৬) কে মারধর করেছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো ওই থানার ৭ নং ওয়ার্ড বাদুরতলী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ভুক্তভোগী পরিবার।

বর্তমানে আহত বাবুল আকন মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায় , ঘটনার দিন রাস্তা থেকে বৃদ্ধ মা যাওয়ার সময় স্থানীয় বখাটেরা তাকে গালিগালাজ করে । বিষয়টি শুনে ছেলে প্রতিবাদ করলে বখাটে রাকিব, মানিক, নিরব ,রাব্বি, হেলাল, হাবিব সহ অজ্ঞাত ৫-৭ জন সন্ত্রাসীরা রামদা,ছুড়ি,লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে ।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com