Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৭:১১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান
৩ November ২০২৪ Sunday ৭:৫৬:৫৭ PM
Print this E-mail this

বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান


নগর প্রতিনিধি:

বরিশালে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক। 

এ সময় মাছ ও সবজি বাজারসহ অন্যান্য দোকানগুলোতে যে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ আছে কি না তা দেখেন তারা। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্কও করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এই অভিযান চলবে বলেও জানান তিনি। 

অভিযানে তিনি পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। 

অভিযানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তারা। 

এর আগে ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। সরকারের এ নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com