Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১১:৫৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে আগুনে পুড়ল বসতঘর, আহত ৫
১৩ November ২০২৪ Wednesday ২:২০:৪০ PM
Print this E-mail this

রাজাপুরে আগুনে পুড়ল বসতঘর, আহত ৫


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুন নেভাতে গিয়ে আরিফ নামেন এক ফায়ার সার্ভিস সদস্যসহ অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছেন। রাজাপুর সদর ইউনিয়নের মধ্য মনোহরপুর গ্রামের বিশ্বাসবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার অনন্ত মাস্টারের ছেলে বড়ইয়া ডিগ্রি কলেজের প্রভাষক অসিম সিকদারের টিনের বসতঘর এবং তাঁর চাচাতো ভাই গৌতম সিকদারের টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অসিম সিকদার বলেন, গৌতম সিকদারের বসতঘরের কেউ ছিল না। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত্র। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ২টি বসতঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা প্রায় ৭৮ ভরিসোনাসহ অন্তত দুই পরিবারের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুই পরিবারের লোকজন। স্থানীয়দের পানি সংকট ও বিলম্বে বিদ্যুৎ বন্ধ করায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, রাজাপুর ও কাউখালির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com