Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ৬:৪৪ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১৫ November ২০২৪ Friday ৫:০৮:৪৭ PM
Print this E-mail this

২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে (৬৫) ২১ বছর পর গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। 

শুক্রবার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিরাজুল হককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া মিরাজুল হক জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র। 

পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ হলে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হককে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছেন।   গ্রেপ্তার মিরাজুল হক তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে  খাগড়াছড়ি থেকে নিয়ে আসার কাজ চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com