Current Bangladesh Time
Monday June ১, ২০২৬ ৪:২৬ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড
২ December ২০২৪ Monday ৭:১২:৪৬ PM
Print this E-mail this

কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে অবৈধ চরগরা জাল দিয়ে  মাছ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড প্রদান করেন।এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার চিরাপাড়া ,দক্ষিন বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ চরগড়া জালসহ পুর্ব আমরাজুড়ি গ্রামের মীর মাহাবুব, বাশুরী গ্রামের মো:আজিম ও রুহুল আমীন এই তিন জেলেকে কাউখালী নৌ পুলিশ আটক করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আচরণ বিধিমালা সংশোধনে ইসির খসড়া: স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com