Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১০:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন
৩১ May ২০২৬ Sunday ৮:৩৯:২২ PM
Print this E-mail this

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন


নিজস্ব প্রতিনিধি:

ক্রেতা না পেয়ে বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে ফেলে রাখা এক হাজার ৫৫০টি কুরবানির পশুর চামড়া উদ্ধার করেছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

শনিবার (৩০ মে) বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে এসব চামড়া উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের আশায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। তবে ট্যানারি ব্যবসায়ীদের কাছে চামড়ার দাম কম থাকায় অনেক প্রতিষ্ঠান চামড়াগুলো বিক্রি করতে পারেনি।  একপর্যায়ে তারা বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রাস্তার পাশে চামড়াগুলো ফেলে রেখে যায়।

খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোকজন পাঠিয়ে চামড়াগুলো উদ্ধার করেন। পরে সেগুলোতে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা বলেন, চামড়ার ক্রেতা না পেয়ে শিক্ষকরা রাস্তার পাশে চামড়া ফেলে না দিয়ে উপজেলা প্রশাসনকে জানাতে পারতেন।  কুরবানির আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে লবণ সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, কুরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি সঠিকভাবে সংরক্ষণ করা গেলে পরবর্তীতে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে উপকৃত হতে পারত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com