Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১১:১৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে খালে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ লোহার সেতু; আহত ১
৩১ May ২০২৬ Sunday ৯:১৬:০১ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে খালে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ লোহার সেতু; আহত ১


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ ও দক্ষিণ চরমোন্তাজ গ্রামের সংযোগস্থলে চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার (আয়রন) সেতু ভেঙে খালে পড়ে গেছে। এ ঘটনায় সেতুর ওপর থাকা এক পথচারী আহত হয়েছেন।
রোববার (৩১ মে) বিকেলে সেতুটি হঠাৎ দুমড়েমুচড়ে খালের মধ্যে ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা ইব্রাহিম (৩৫) নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি গত ৫-৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত তিন বছর ধরে এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপরও দুই গ্রামের হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করতেন। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেতুর বিভিন্ন অংশে রশি বেঁধে কোনোমতে চলাচলের ব্যবস্থা করেছিলেন।
মধ্য চরমোন্তাজ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর বলেন, “অনেক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত সেটি ভেঙেই পড়ল। এখন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হবে। দ্রুত এখানে একটি নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।”
দক্ষিণ চরমোন্তাজ গ্রামের মামুন বলেন, “সেতুটি ভেঙে যাওয়ায় বাজার, মসজিদ ও বিভিন্ন জরুরি কাজে যেতে এখন প্রায় দেড় কিলোমিটার দূরের অন্য সেতু ব্যবহার করতে হবে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে।”
একই গ্রামের কুদ্দুস মিয়া বলেন, “দুই গ্রামের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ছিল। শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সবাই এই পথ ব্যবহার করতেন। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
এলাকাবাসী জানান, সেতুটি ভেঙে পড়ায় দুই গ্রামের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক এবং অসুস্থ রোগীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু ইউসুফ মো. সরওয়ার হোসেন বলেন, “ঝুঁকিপূর্ণ একটি সেতু ভেঙে পড়ার বিষয়টি শুনেছি। তবে সেতুটি কোন দপ্তরের অধীনে নির্মিত হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
অন্যদিকে, উপজেলা এলজিইডির প্রকৌশলী হাবিবুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অজিত চন্দ্র দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ভেঙে পড়া সেতুটি তাদের দপ্তরের আওতায় নির্মিত নয়।
এদিকে দ্রুত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বিকল্প ব্যবস্থা না নেওয়া হলে দুই গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ দীর্ঘস্থায়ী হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com