Home » ভোলা » ভোলা সদর » কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
৩১ May ২০২৬ Sunday ৮:৪৮:৫৭ PM
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ভোলা প্রতিনিধি:
ঈদ শেষে যাত্রীদের নিরাপদ কর্মস্থল ফেরা নিশ্চিত করতে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ভোলার ইলিশা ঘাটে ঝটিকা সফর করেছেন। রোববার (৩১ মে) দুপুরে এ সফরে যান তিনি।
এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনীকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, যে জায়গাগুলো নৌপথে অধিক সংখ্যক মানুষ চলাচল করে প্রত্যেকটি ঘটে আমরা গিয়েছি, এটা আমাদের দায়িত্ব। মানুষগুলোকে নিরাপদে আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি, আবার যাতে পুনরায় যার যার কর্মস্থলে গিয়ে নিরাপদে যোগ দেওয়ানো যায় সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আর এ জন্যই আমাদের ঘাটগুলোতে আসা।
তিনি বলেন, আমরা যখন যাই তখন ছোটখাটো ভুলত্রুটিগুলো আমাদের চোখ পড়ে। আমরা নিজেরা সেগুলো ঠিক করার চেষ্টা করি। আমরা মানুষকে কথা দিয়েছি নিরাপদে প্রিয়জনের কাছে যাবে, আবার নিরাপদে ফেরত যাবে। আর সেই জায়গাটি আমরা ভালোভাবে শেষ করতে পারছি। এটাই আমাদের কাম্য।
এসময় অবৈধ নৌযান বন্ধ করে প্রয়োজন অনুযায়ী নৌযান বরাদ্দ দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর সফরকালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার