Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৭:৪৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ– এনসিপির প্রার্থী ফরিদ আহম্মেদ
৩১ May ২০২৬ Sunday ৬:১৫:১৪ PM
Print this E-mail this

শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ– এনসিপির প্রার্থী ফরিদ আহম্মেদ


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলাকে একটি আধুনিক শিল্পাঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল জোন) হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও উপজেলা আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ।

শনিবার (৩১ মে) বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ফরিদ আহম্মেদ বলেন, বাবুগঞ্জের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব।

আমাদের লক্ষ্য শুধু শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নয়, বরং স্থানীয় যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। শিল্পায়নের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও লাভবান হবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

রাজনৈতিক অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েই এনসিপির যাত্রা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাস করি।

দেশের রাজনীতি হতে হবে জনগণের জন্য, জনগণের কল্যাণে। তিনি বলেন, বাবুগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে জনগণের কল্যাণে কাজ করে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বাবুগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

এ সময় ফরিদ আহম্মেদ এসব সমস্যা সমাধানে জনবান্ধব ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলুর সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আবু সাঈদ মুসা। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com