Home » পিরোজপুর » পিরোজপুর সদর » জঙ্গি, সন্ত্রাসবাদ,মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউস ডে
৫ December ২০২৪ Thursday ৫:৩৬:৫৭ PM
জঙ্গি, সন্ত্রাসবাদ,মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউস ডে
পিরোজপুর প্রতিনিধি:
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান। এছাড়া সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ